প্রাইভেসি পলিসি

আপনার তথ্যের সুরক্ষা আমাদের প্রধান অঙ্গীকার

ShodaiCart-এ আপনার তথ্যের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের প্ল্যাটফর্মটি ব্যবহারের সময় আপনার তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত রাখা হয়, তা স্বচ্ছভাবে জানাতেই এই নীতিমালা। আমাদের সার্ভিস ব্যবহারের অর্থ হলো আপনি এই সুরক্ষানীতির ওপর আস্থা রাখছেন।

আমরা কী কী তথ্য সংগ্রহ করি

ব্যক্তিগত তথ্য

একাউন্ট তৈরির সময় আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল এবং ব্যবসার ঠিকানার মতো প্রয়োজনীয় তথ্য আমরা সংগ্রহ করি।

ব্যবসায়িক তথ্য

আপনার দোকানের প্রোডাক্ট লিস্ট, কাস্টমার ডাটাবেস, সেলস রিপোর্ট এবং ইনভেন্টরি তথ্য।

তথ্যের ব্যবহার

আমরা আপনার তথ্যগুলো মূলত নিচের কাজগুলোতে ব্যবহার করি:

আপনার ই-কমার্স স্টোর সেটআপ এবং সার্ভিস ম্যানেজমেন্টের জন্য।

যেকোনো টেকনিক্যাল সমস্যায় দ্রুত সাপোর্ট প্রদান করতে।

নতুন আপডেট, অফার এবং সিকিউরিটি অ্যালার্ট সম্পর্কিত নোটিফিকেশন পাঠাতে।

প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অননুমোদিত কার্যক্রম প্রতিরোধ করতে।

ডাটা সিকিউরিটি ও সুরক্ষা

আপনার ডাটা আমাদের কাছে আমানত। আমরা আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় SSL Encryption সহ অত্যাধুনিক ফায়ারওয়াল টেকনোলজি ব্যবহার করি। আমরা নিশ্চিত করছি যে, আপনার অনুমতি ছাড়া কোনো তথ্যই আমরা তৃতীয় পক্ষের কাছে প্রকাশ বা বিক্রি করি না।

তথ্য শেয়ারিং

পেমেন্ট গেটওয়ে: লেনদেনের নিরাপত্তা ও প্রসেসিং নিশ্চিত করতে।

এসএমএস গেটওয়ে: স্টোরের ওটিপি (OTP) বা জরুরি নোটিফিকেশন পাঠাতে।

লজিস্টিক পার্টনার: স্টোরের ওটিপি (OTP) বা জরুরি নোটিফিকেশন পাঠাতে।

কুকিজ (Cookies)

আমরা আমাদের ওয়েবসাইটে আপনার ব্রাউজিং অভিজ্ঞতা আরও দ্রুত করতে 'কুকিজ' ব্যবহার করি। আপনি চাইলে আপনার ব্রাউজার সেটিংস থেকে এটি নিয়ন্ত্রণ করতে পারেন।

নীতিমালার পরিবর্তন

সময়ের প্রয়োজনে বা আইনি নির্দেশনায় আমাদের এই নীতিমালায় পরিবর্তন আসতে পারে। যেকোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে আমরা আপনাকে আগে থেকেই জানিয়ে দেব।